রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড (আইওসিই) ২০২৫-এ বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

ঢাকায় রাশিয়ার দূতাবাস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশি দল আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড জিতেছে এবং তাসিন মোহাম্মদ ব্যক্তিগতভাবে স্বর্ণপদক জিতেছে। এটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

প্রতি বছর এ প্রতিযোগিতা আয়োজিত হয় এবং এটি বিশ্বের বিভিন্ন দেশের তরুণ বিজ্ঞানমনস্কদের একত্রিত করে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে উদ্ভাবন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।

গত মাসে অনুষ্ঠিত এই বছরের ইভেন্টে ১১টি দেশের ৩৯ জন তরুণ অংশ নেয়। এটি জলবায়ু সচেতনতা ও টেকসই উন্নয়নের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিশ্রুতির প্রতিফলন।

অলিম্পিয়াডটি তরুণদের সৃজনশীল ও বৈজ্ঞানিক সক্ষমতা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

রাশিয়া দূতাবাস অংশগ্রহণকারীদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছে বলেছে, তাদের অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের বৈজ্ঞানিক, গবেষণা ও জলবায়ু সচেতনতার ক্রমবর্ধমান শক্তিরই প্রতিফলন।

আইওসিই ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক বৈজ্ঞানিক উদ্যোগে ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং পরিবেশগত উদ্ভাবন ও টেকসই উন্নয়নের ভবিষ্যৎ নেতাদের প্রশিক্ষণে প্রতিশ্রুতির বিষয়টি ওঠে এসেছে। 

">
সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0