সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

বাংলাদেশে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ভারতীয় কোম্পানি

Admin

Admin

৬ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0

বাংলাদেশে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ভারতীয় কোম্পানি
ভারতের আমারা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড (এআরআইপিএল) বাংলাদেশে ১০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে। এ জন্য তারা ১৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশের প্রায় ১ হাজার ৪১০ কোটি টাকার মতো (প্রতি ডলার ১০৮ দশমিক ৫০ টাকা ধরে)। আর এই বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করবে আমারা রাজা গ্রুপ। গত মঙ্গলবার গ্রুপটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের

আমারা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড হচ্ছে আমারা রাজা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এআরআইপিএল এই প্রকল্পে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল, নকশা প্রণয়ন, বিদ্যুৎ সরবরাহ, ইনস্টলেশন, কমিশনিং প্রভৃতি কাজ করবে।

আমারা রাজা গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১৮ মাসের মধ্যে প্রকল্প স্থাপনের কাজ সম্পন্ন করবে। এতে অর্থায়ন করবে ভারতের এক্সিম ব্যাংক।

প্রকল্পটি চালু হওয়ার পর এআরআইপিএল দুই বছর সার্বিক পরিচালন কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ–সংক্রান্ত পরিষেবা দেবে।

এদিকে সরকারি তথ্য বিশ্লেষণ করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত হ্রাস, দেশীয় মুদ্রার মান কমে যাওয়া এবং জ্বালানি আমদানির ব্যয় পরিশোধে সমস্যার কারণে বাংলাদেশ ২০১৩ সালের পর এখন সবচেয়ে খারাপ বিদ্যুৎ–সংকটের মুখোমুখি রয়েছে। দক্ষিণ এশীয় এই দেশ ২০৩০ সালের মধ্যে ৪ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে এই দেশে বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন খুব নগণ্য।