জেলায় আজ চলতি বোরো মৌসুমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে ট্রেতে উৎপাদিত ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুর ১টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্ধুমতি এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মতিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান রনি।

এদিন দুইহাজার পাঁচশ’টি ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হয়। ট্রেতে বীজ বপনের ফলে চারার শিকড় ক্ষতিগ্রস্ত হয় না এবং দ্রুত মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। শীত ও প্রতিকূল আবহাওয়ায় ট্রেতে উৎপাদিত চারা তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যকর থাকে এবং ২০ থেকে ২৫ দিন বয়সী চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণের জন্য সবচেয়ে উপযোগী।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মতিউল আলম বলেন, ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ একটি যুগান্তকারী প্রযুক্তি। এ পদ্ধতিতে চারা তোলা ও রোপণের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে চারার শিকড় অক্ষত থাকায় দ্রুত বৃদ্ধি পায় এবং স্বল্প সময়ে একদিনে প্রায় ১৫ বিঘা জমিতে ধান রোপণ করা সম্ভব হয়।

">
সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

লালমনিরহাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ জানুয়ারী, ২০২৬, ১ মাস আগে, : 0