২০১২ সালে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায় ভেঙে যায় তাঁদের বিয়ে। পরে করণ সিং গ্রোভার অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করলেও, সেই সময় থেকেই একা রয়েছেন জেনিফার।বলিপাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করার সময় করণের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের জেরেই নাকি জেনিফারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন করণ। যদিও এই বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি জেনিফারকে।

এবার আবারও জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মুম্বাইয়ের টালিপাড়ায়।গুঞ্জন, জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গায়ে’-এর সহ-অভিনেতা করণ ওয়াহির সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার সূত্র ধরেই এই জল্পনা আরো জোরদার হয়েছে।তবে এই গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন করণ ওয়াহি নিজেই। নিজের ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তিনি লেখেন, “সস্তা প্রচার করে আমাদের আরো জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।এতেই থামেননি অভিনেতা। জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে তিনি আরো লেখেন, “কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।”

করণ ওয়াহির এই মন্তব্যেই স্পষ্ট, জেনিফারের সঙ্গে বিয়ের জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন তিনি। ফলে আপাতত এই গুঞ্জনকে নিছকই রটনা বলেই মনে করছেন অনেকে।

">
সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

ফের বিয়ে করছেন জেনিফার?

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারী, ২০২৬, ১ মাস আগে, : 0