প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ‘মাইগভ ই-টিকিটিং’ সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

এটুআই-এর সহযোগিতায় শুরু হওয়া এই সেবার ফলে দর্শনার্থীদের এখন থেকে টিকিট কাটতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

আজ মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন। তিনি নিজ মোবাইল ফোনে অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রত্নস্থলে প্রবেশ করে সেবাটির আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই উদ্যোগ নাগরিকবান্ধব ডিজিটাল সেবাকে আরও এগিয়ে নেবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের পথে এটি একটি বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ প্রত্নস্থলে দর্শনার্থী ব্যবস্থাপনায় একটি সময়োপযোগী পদক্ষেপ। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করাও আমাদের অগ্রাধিকার।

এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহা. আব্দুর রফিক জানান, সরকারি সেবা ডিজিটাল করার মূল লক্ষ্য নাগরিকের সময় ও দুর্ভোগ কমানো এবং সেবাকে আরও স্বচ্ছ করা।

অনুষ্ঠানে এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, এটি কেবল টিকিট বিক্রির ব্যবস্থা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট সল্যুশন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৩০ জুন লালবাগ দুর্গে এই ই-টিকিটিং চালু করা হয়েছিল। গত ছয় মাসে সেখানে প্রায় ৩ লাখ দর্শনার্থী এই সেবা নিয়েছেন, যার মাধ্যমে সরকার প্রায় ১ কোটি ১০ লাখ টাকা রাজস্ব অর্জন করে। পর্যায়ক্রমে আরও ২৮টি ঐতিহাসিক স্থাপনাকে এই ই-টিকিটিং প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে এটুআই-এর সিনিয়র কনসালটেন্ট ফজলুল জাহিদ পাভেল, চিফ টেকনোলজি অ্যাডভাইজার মাসুদুর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

">
সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ জানুয়ারী, ২০২৬, ১ মাস আগে, : 0