সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

গুরুদাসপুরে লিচু বাগান নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

Admin

Admin

৬ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0

গুরুদাসপুরে লিচু বাগান নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
নাটোরের লিচু গ্রাম খ্যাত গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকা।দেশ খ্যাত হলেও এবার হাসি নেই লিচু চাষিদের মুখে।চোখ ধাধানো সারি সারি লিচু বাগান যেন কৃষকের সারি সারি স্বপ্ন। কিন্তু খরতাপ ও অনাবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ক্রমে বিবর্ণ হচ্ছে।
এ বছর গ্রীষ্মের শুরু থেকে অসহনীয় তাপমাত্রায় লিচুর বাগান নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা।  সরেজমিনে লিচু বাগানগুলো ঘুরে দেখা যায়,নাজিরপুর ও ধারাবারিষা ইউনিয়নের বেড়গঙ্গারামপুর, মামুদপুর, মোল্লাবাজার, হামলাইকোল, চলনালী, শিধুলী, নাড়িবাড়িসহ বিভিন্ন গ্রামের বাগানগুলোতে গাছে গাছে ঝুলছে লিচু।
তবে এখনও পরিপক্ব নয় রং সবুজ,মাসখানেক পর হলুদ ও লাল হতে শুরু করবে। গুটি রক্ষায় চাষিরা ব্যস্ত সময় পার করছেন পরিচর্যার কাজে।  লিচু চাষি আব্দুর রহিম বলেন, এ বছর ৮০ শতাংশ জমিতে লিচু চাষ করেছি। বৃষ্টির অভাবে লিচু বেড়ে উঠতে পারছে না এবং এর আকারও স্বাভাবিকের চেয়ে ছোট।
যা দেখে আমি হতাশ! বৃষ্টি হলে কিছুটা হতাশা মুক্ত হতাম।তা না হলে আমাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছি।  আরেক চাষি আবুল কাশেম বলেন, করোনার কারণে গত বছর লাভের মুখ দেখিনি। এ বছর আবহাওয়ার জন্য লিচু বাগান কিনতে কোনো ব্যাপারী আগ্রহ দেখাচ্ছে না। ব্যাপারীরা আসলেও চলছে দর কশাকশি।