সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

সুন্দরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

Admin

Admin

৬ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0

সুন্দরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা
ঈদ কেনাকাটায় জমে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শপিংমলগুলো। গভীর রাত পর্যন্ত দোকানপাটে ক্রেতাদের উফছে পড়া ভির লক্ষ করা গেছে। করোনার ধকল কেটে উঠার পর ব্যবসায়ীরা যেন নতুন প্রাণ ফিরে ফেয়েছে।
বিশেষ করে রেডিমেট কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিরে পা ফেলার জায়গা নেই। সকাল ৯টা হতে রাত ১২ পর্যন্ত চলছে ঈদ কেনাকাটা।  মার্কেটে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যা তুলনামুলকভাবে অনেক বেশি।                         
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতেও জমে উঠেছে ঈদ কেনাকাটা। গত দু’বছরের তুলনায় প্রতিটি পণ্যের দাম দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে প্রতিটি পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৫০০ হতে ৫ হাজার টাকায়, প্যান্ট ৪৫০ হতে ৩ হাজার ২০০ টাকা, শার্ট ৬০০ হতে ২ হাজার ৮ টাকা,
শাড়ী ৮০০ হতে ৫ হাজার ৬০০ টাকা, থ্রি পিচ ৬৫০ হতে  ১ হাজার ৮০০ টাকা, মেয়েদের রেডিমেট জামা ৮০০ হতে ৬ হাজার টাকা, বোরকা ১ হাজার ৩০০ হতে ৪ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 
কাপড়ের পাশাপাশি জুতা, কসমেটিক, টুপির দোকানেও ক্রেতাদের ভির চোখে পড়ার মত। এদিকে ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের পরিবারের সদস্যদের কেনাকাটা করতে দেখা গেছে। সবমিলে গত দু’বছর পর ঈদ কেনাকাটা সরগরম হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান সমুহ।
প্রশাসনের নজরদারী কম থাকায়  ব্যবসায়ী এবং ক্রেতাগণ নিরাপত্তাহীনতার অভাব মনে করছে। সে কারণে যানজোট নিরসন ও  নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশি টহল জোরদারের দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের। 
ক্রেতা আল তাহসিন জানান,  গত দু’বছর করোনার কারণে পরিবার পরিজনের ঈদ কোনাকাটা করতে পারি নাই। সে কারণে এ বছর আগাম কেনাকাটা করার জন্য মার্কেটে এসেছি। ছেলে-মেয়েসহ পরিবারের  সকলের রেডিমেট কাপড় , জুতা ও কসমেটিক কিনেছি। তবে দাম গত দু’বছরের তুলনায় অনেক বেশি।
প্রতিটি জামা কাপড়ে দাম ২০০ হতে ৪০০ টাকা বেশি হয়েছে। তিনি বলেন, মার্কেটগুলোতে যথেষ্ট ভির এবং সড়কে যানজোট অনেক বেশি। কিন্তু পুলিশি কোন টহল চোখে পরেনি। 
বৈশাখী ফ্যাশনের স্বাত্ত্বাধিকারী লাভলু মিয়া জানান, পহেলা রমজান হতে খুব ভাল বিক্রি হচ্ছে। গত দু’বছর ঈদে কোন কেনাকাটা হয়নি। সে কারণে ক্রেতাগণ এ বছর পুরোদমে কেনাকাটা করছে। মার্কেটে কাপড়ের দাম অনেক বেশি হলেও ক্রেতাগণ ছেলেমেয়েসহ পরিবারের সকল সদস্যদের জন্য কাপড় কিনছে।
সকাল ৯টা হতে রাত ১২টা পর্যন্ত কেনাকাটা চলছে। তবে পুলিশি টহল আরও বাড়াতে হবে, যাতে করে ক্রেতা এবং ব্যবসায়ীগণ যেন কোন ক্ষতির শিকার না হয়।