ঢাকার বায়ুদূষণের মাত্রা আজ শনিবার বিপজ্জনকভাবে বেড়ে গেছে। আজ বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়।

আজ সকাল ১০টার দিকে আইকিউএয়ারে ঢাকার গড় বায়ুমান ছিল ১৯১। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বায়ু আজ ঢাকার চেয়ে অনেক খারাপ। সেখানে বায়ুর মান ১৯৮।

গতকাল শুক্রবার বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দশম। তবে দেশের তিন বিভাগীয় শহর রাজশাহী, রংপুর ও খুলনার বায়ু গতকাল ঢাকার চেয়ে অনেক খারাপ ছিল।বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বায়ুদূষণে গতকালের মতো আজও শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৬৪৩। এরপর আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩৪৬।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে শহরগুলোর দূষণ।

আজ রাজধানীর বায়ুর যে মান, তাতে অবশ্যই সংবেদনশীল গোষ্ঠীর যাঁরা মানুষ, যেমন বয়স্ক, অন্তঃসত্ত্বা, শিশু বা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।রাজধানীর আটটি এলাকায় আজ দূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে দুটি স্থানের বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। এ দুটি স্থান হলো আইসিডিডিআরবি–সংলগ্ন এলাকা এবং দক্ষিণ পল্লবী। স্থান দুটির মান যথাক্রমে ২১১ ও ২০১। বায়ুর মান ২০০–এর মধ্যে আছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, বেজ এজ ওয়াটার আউটডোর, বেচারাম দেউড়ী, গোড়ান এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল।বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুর জন্য সবচেয়ে বড় বাহ্যিক হুমকি হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে।এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের (একিউএলআই) ২০২৫ সালের হালনাগাদ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এ প্রতিবেদন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআই)। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ।

">
সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

ঢাকা বায়ুদূষণে আজ বিশ্বে তৃতীয়, সুরক্ষায় যা করতে হবে

নিজস্ব প্রতিনিধি

৮ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0