৩,৮০০ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুকে নাম লেখালেন ভারতীয় সংগীতশিল্পী পলক মুচ্ছল। না, কোনো গানের জন্য নয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ তার নাম উঠেছে তার অসাধারণ মানবিক কাজের জন্য।

ইন্দোরে জন্ম নেওয়া এই গায়িকা নিজের পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ভারতে এবং দেশের বাইরেও দরিদ্র ৩,৮০০ এরও শিশুর হৃদযন্ত্রের অস্ত্রোপচারের খরচ বহন করেছেন।

সঙ্গীতের প্রতি তার ভালোবাসাকেই তিনি রূপ দিয়েছেন এক আজীবন মানবিক মিশনে।

পলকের এই দানের যাত্রা শুরু হয়েছিল অল্প বয়সেই। ছোটবেলায় এক ট্রেন যাত্রায় তিনি কিছু দরিদ্র শিশুর সঙ্গে দেখা পান। সেই ঘটনাই বদলে দেয় তার জীবনের পথ।সেদিন তিনি চুপিচুপি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন “একদিন আমি ওদের সাহায্য করব।”

বছর কয়েক পর, সেই প্রতিশ্রুতিই হয়ে ওঠে তার ফাউন্ডেশনের প্রেরণা, যেখানে প্রতিটি কনসার্টের আয় ও ব্যক্তিগত সঞ্চয় যায় জীবনরক্ষাকারী চিকিৎসার পেছনে।

কিছুদিন আগে এ নিয়ে গায়িকা বলেছিলেন, খুব ছোট করে উদ্যোগটা শুরু করেছিলাম। যা সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছিল।

তবে বর্তমানে এটাই আমার জীবনের সবথেকে বড় মিশন হয়ে উঠেছে। আমার প্রত্যেকটা কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যেই আয়োজিত হয়। যাদের মা-বাবা এই বিপুল খরচ বহন করতে অক্ষম, সেসব শিশুদের কথা মাথায় রেখেই ফাউন্ডেশনটি খোলা। 

তার উদারতা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। পলক কারগিল শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং গুজরাট ভূমিকম্প দুর্গতদের ত্রাণে ১০ লাখ রুপি দান করেছেন।

‘মেরি আশিকি’, ‘কৌন তুঝে’, ‘প্রেম রতন ধন পায়ো’-এর মতো জনপ্রিয় গান দিয়ে পলকের সংগীতজীবন যতই এগিয়েছে, ততই বেড়েছে তার মানবিক কাজের পরিসর। 

">
সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

৩,৮০০ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুকে পলক মুচ্ছল

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0