সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ

Admin

Admin

৭ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ

বরুণ ধাওয়ান হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। বরুণের  বাবা হলেন চলচ্চিত্র পরিচালক ডেভিড ধবন।

১৯৮৭ সালের ২৪ এপ্রিল এক পাঞ্জাবি পরিবারে বরুণ এর জন্ম। তার বাবা হলেন চিত্র পরিচালক ডেভিড ধবন ও মা হলেন করুণা ধবন। বরুণ ধাওয়ানের দাদা রোহিত ধবনও একজন চিত্র পরিচালক। বরুণ  যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে একটি ডিগ্রি অর্জন করেন।

অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি করণ জোহর পরিচালিত মাই নেম ইজ খান (২০১০) ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন। ২০১২ সালে করণ জোহরের রোম্যান্টিক কমেডি ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ বরুণ  প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। 

অভিনয়ের পাশাপাশি বরুণ নাটক করেন এবং দুটি পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সহকারী-সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে তিনি ফিল্মফেয়ার, স্ক্রিন ও স্টারডাস্ট পুরস্কার বিতরণি অনুষ্ঠানে এবং হংকঙে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেছেন।

২০১৩ সালে তিনি সিদ্ধার্থ মালহোত্রা ও আয়ুষ্মান খুরানার সঙ্গে স্টারডাস্ট পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সঞ্চালনা করেন এবং ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের একটি অংশের সঞ্চালনা করেন। তিনি ২০শ স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানেও অংশ নেন এবং শাহরুখ খান ও রিচা চাড্ডার সঙ্গে সহকারী-সঞ্চালকের ভূমিকা পালন করেন।

১৩ সালে তিনি সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া, আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর ও হুমা কুরেশির সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল উত্তরাখণ্ড রাজ্যের বন্যা-দুর্গতদের সাহায্যার্থে।