">
সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

ওয়ালটন মোবাইলের বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশী টেক রিভিউয়ারগণ

Admin

Admin

৬ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0

ওয়ালটন মোবাইলের বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশী টেক রিভিউয়ারগণ
মুঠোফোন বাজারে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটন শুধু প্রযুক্তিপণ্য পর্যন্তই থেমে নেই, এরা তৈরি করছে প্রতিনিয়ত ব্যবহারিক সকল পণ্য বাংলাদেশের বাজারে, চলছে খুব বেশি এবং ওয়ালটনের পণ্য অনেক বেশি জনপ্রিয়। বিশেষ করে ওয়ালটন বাংলাদেশি কম্পানি হওয়াতে এদের চাহিদা অনেক বেশি।

নিত্য নতুন আকর্ষণীয় ডিজাইন ও নতুন ফিচারের স্মার্ট ফোন নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক। নিজস্ব কারখানায় তৈরি ওয়ালটন ফোনের ক্যামেরা, ডিজাইন, এক্সট্রা ফিচার এবং ব্যাটারি সহ অন্যান্য কনফিগারেশন ইতিমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিয়েছে। নিয়মিত ওয়ালটনের ফোন রিলিজ হওয়াতে বাংলাদেশি পপুলার টেক রিভিউয়ারগণ নিজের মতামত লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরেছে প্রত্যেকটা ওয়ালটন ফোন সম্পর্কে। 

ওয়ালটন ফোনের দারুন রিভিউ প্রদান করেছেন প্রযুক্তিবোদ্ধা ও ব্যবহারকারীরা। এই ধারাবাহিকতায় দেশের ইউটিউব ভিত্তিক টেক রিভিউয়ারদের বিশেষ সম্মাননা দিয়েছে ওয়ালটন মোবাইল। ওয়ালটন ফোন নিয়ে ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউ প্রদানের জন্য সম্মানিত করা হয়েছে দেশের বেশ কয়েকজন খ্যাতনামা টেক রিভিউয়ারদের।

গত বুধবার "ওয়ালটন মোবাইল টেক রিভিউয়ার্স মিট-আপ" শিরোনামে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত পপুলার কয়েকজন টেক রিভিউয়ারদের সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট ও নানা ধরনের গিফট হ্যাম্পার তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা। পাশাপাশি প্রত্যেককে বাজারে আসা দুর্দান্ত ফিচারের নতুন স্মার্টফোন "প্রিমো এসএইট" রিভিউর জন্য হস্তান্তর করা হয়।