সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

‘প্রতিভার খোঁজে’ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় ডোমারের জিতি

Admin

Admin

৭ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0

‘প্রতিভার খোঁজে’ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় ডোমারের জিতি
‘শুভকাজে সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ‘প্রতিভার খোঁজে’ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। কবিতা আবৃত্তিতে সিনিয়র ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে নীলফামারীর ডোমার উপজেলার রিফাত জাহান জিতি।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়, প্রতিভার খোঁজে প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিষয়ে সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন তানহা তাসফিয়া পূর্ণতা (গাইবান্ধা), যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন রিফাত জাহান জিতি (নীলফামারী) ও জান্নাতুন নাঈম মায়িশা (সিলেট), যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন মালিহা তাসফিয়া (রাজশাহী) ও ফাইরুজ মায়িশা (ব্রাহ্মণবাড়িয়া)।

রিফাত জাহান জিতি নীলফামারীর ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি (ধনীপাড়া) গ্রামের মো. মতিউর রহমান জুয়েলের কনিষ্ঠ কন্যা। সে ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ছোট থেকেই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনেক পুরষ্কার ও সনদপত্র অর্জন করেছে জিতি।

তার এই সাফল্যে ডোমার উপজেলা শাখা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিভার খোঁজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে জিতি। যা ডোমারবাসীর জন্য গর্বের বিষয়। করোনা মহামারীর কারণে অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় তার আবৃত্তি ভিডিও ধারণ করে ফেসবুকে হ্যাশট্যাগের মাধ্যমে জমা দিতে হয়েছে। শুভসংঘের বিচারক মণ্ডলী তার প্রতিভাকে সেরা হিসেবে বিবেচিত করেছেন।