৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৫০ টিরও বেশি গোল করেছেন। অবসর প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘হয়তো আর এক থেকে দুই বছর।’

রিয়াদে পর্যটন সম্মেলনে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। ওই সময় আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।’

২০২৩ খ্রিষ্টাব্দে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে লোভনীয় প্রস্তাবে ইউরোপ ছেড়ে নতুন অধ্যায় শুরু হয়েছিল রোনালদোর। গত সপ্তাহেই দ্রুত অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তার সঙ্গে যোগ করে বলেছেন, ‘সত্যি বলতে কি আমি দ্রুত বলেছি ঠিকই, সেটা হতে পারে এক থেকে দুই বছর। এখনো আমি খেলার মধ্যে আছি।’

পর্তুগালকে ইউরো জেতালেও এখনো দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা অধরা সিআরসেভেনের। আগামী বছর ষষ্ঠবারের মত বিশ্বকাপ খেলতে নামবেন পর্তুগিজ তারকা। ২০২৬ খ্রিষ্টাব্দে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে এখনো কোয়ালিফাই করেনি পর্তুগাল। আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারালেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে তাদের।

২০২২ খ্রিষ্টাব্দে দ্বিতীয়বারের মত ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পরের বছর রোনালদো সৌদি পেশাদার ক্লাবে নাম লেখান। রোনালদোর পথ ধরে পরবর্তীতে অনেক তারকা খেলোয়াড়ই ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

">
সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0