সর্বশেষ খবর:
রেকর্ডভাঙা গরমের বছর হতে যাচ্ছে ২০২৬ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে দ. আফ্রিকায় বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে: গবেষণা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড : মহাপরিচালক যুবকদের জন্য চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন বেলেম থেকে অভি আহমেদ জুয়েল : ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ‘লোকায়ত স্থাপত্য’ আলোচনার গুরুত্ব জলবায়ু অর্থায়ন দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার: উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা COP30-এ যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি: বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক বৈশ্বিক আলোচনা জাতিসংঘ আগামী শুক্রবার বিলুপ্ত হয়ে গেলে বিশ্বজুড়ে কী হতে পারে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো অ্যামাজনে ১ লাখ গাছ কেটে ‘জলবায়ু বাঁচাও’ যাত্রা শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিসিটি ফান্ডের আওতায় ১৮ প্রকল্প অনুমোদন জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির

ডোমারে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

Admin

Admin

৬ নভেম্বর, ২০২৫, ৩ মাস আগে, : 0

ডোমারে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত
বিশ্ব শান্তি ও সমগ্র জীবজগতের কল্যাণ কামনায় নীলফামারীর ডোমারে ৬৬ তম বারের মতো অনুষ্ঠিত হয়েছে চারদিন ব্যাপী ‘শ্রী শ্রী হরিনাম সংকীর্তন’। নামসুধা শ্রবণ করতে দুর দুরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীদের পদচারণ ঘটে ডোমারে।

বুধবার (২০শে এপ্রিল) ডোমার পৌরসভার চৌরঙ্গী মোড় সংলগ্ন স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবনে হরিনাম সংকীর্তনের সমাপ্ত ঘোষণা করা হয়। হরিনাম মহাযজ্ঞটি গত ১৭ই এপ্রিল (রোববার) অরুনোদয় হতে শুরু হয়েছিল।

শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজক রামনিবাস আগরওয়ালা জানান, আমরা পারিবারিক ভাবে দীর্ঘ ৬৬ বছর ধরে এই আয়োজন করে আসছি। ঘোর অন্ধকারময় কলিযুগে জীবের একমাত্র মুক্তিমন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম।

এবারে নামসুধা পরিবেশন করেছেন—নেত্রকোণার ‘জগবন্ধু সম্প্রদায়’, ঢাকার সাভারের ‘শ্রী ভোলানাথ সেবা সংঘ’, পাবনার ‘শ্রী জয়গুরু সম্প্রদায়’, ঠাকুরগাঁওয়ের ‘শ্রী আনন্দ সম্প্রদায়’, নীলফামারীর ‘শ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায়’ এবং স্বাগতিক ডোমারের ‘শ্রী নিত্যযুগল সম্প্রদায়’।

উল্লেখ্য, কীর্ত্তন ঘিরে স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবন যেমন আলোকসজ্জা করা হয়েছে, ঠিক তেমনি আশেপাশের এলাকায় বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে দোকানিরা বসিয়েছিল মেলা। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় মহাযজ্ঞে বিশেষ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।